মেটলাইফের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে কর্মীদের জন্য বীমা সুবিধা নিশ্চিত করেছে ক্যাল বাংলাদেশ। চুক্তির অংশ হিসেবে ক্যাল বাংলাদেশের সব কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা চিকিৎসা ও জীবনহানির মতো দুর্ঘটনায় আর্থিক সুরক্ষা পাবেন। সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কান্ট্রি হেড দেশান পুস্পারাজাহ, চিফ এক্সিকিউটিভ অফিসার রাজেশ সাহা, চিফ অপারেটিং অফিসার জোবায়ের মোহসিন কবীর এবং হিউম্যান রিসোর্সেসের সিনিয়র এক্সিকিউটিভ সাদিয়া আফরোজ, মেটলাইফ বাংলাদেশের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ, ডিরেক্টর অ্যান্ড হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মাদ কামরুজ্জামান, এমপ্লয়ি বেনিফিটসের ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার রায়হান চৌধুরী এবং এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আজিজুল হাসান। —বিজ্ঞপ্তি