মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন শুরু করেছে মার্কেন্টাইল ব্যাংক। গতকাল সকালে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী টারমানিলিয়া মেটালিকা নামে একটি বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও সিইও বলেন, অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সবুজ বিপ্লবের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের পাঁচ হাজার করে বৃক্ষরোপণ করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানান বেজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, এরই মধ্যে বেশকিছু কারখানা নির্মাণকাজ শেষ করেছে। তবে করোনা মহামারীর কারণে কারখানাগুলো উৎপাদনে যেতে বিলম্ব হচ্ছে।