আন্তর্জাতিক বাণিজ্যকে আরও সহজ করতে অগ্রিম আমদানি অর্থ প্রদানের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে আমদানিকারকরা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়াই অগ্রিম অর্থ প্রদান করতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ হাজার ডলার। একইসঙ্গে রফতানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থপ্রদানের সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়েছে।

এর আগে, বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের পুনঃপরিশোধের গ্যারান্টি ছাড়া ১০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ পর্যন্ত অগ্রিম পরিশোধের অনুমোদন করেছিল। এছাড়াও, রফতানিকারকদের রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ অনুমোদিত ছিল। কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ বিষয়ে অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।