ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়েছে। কোম্পানিটির এ পর্ষদ সভা ৭ সেপ্টেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

টানা তিন বছরেরও বেশি সময় ধরে লোকসানে থাকা কোম্পানিটিতে সম্প্রতি স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এনবিএফআইটিতে ড. কাজী মঈনুদ্দিন মাহমুদকে স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৯ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির নিট লোকসান বেড়েছে ৩০ কোটি ১ লাখ টাকা বা ৭৬ দশমিক শূন্য ৯ শতাংশ।