বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাহী পরিষদ নির্বাচনে মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কোয়ালিটি ফিডস লিমিটেডের পরিচালক মো. সাফির রহমান। সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে তিনি কোয়ালিটি ফিডসের সহযোগী প্রতিষ্ঠান কোয়ালিটি ব্রিডার্স লিমিটেডের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তরুণ উদ্যোক্তা সাফির রহমান দীর্ঘদিন ধরে পোলট্রি শিল্পের উন্নয়ন, মানসম্মত উৎপাদন ও টেকসই প্রবৃদ্ধি নিয়ে কাজ করে আসছেন। তার নেতৃত্ব ও দিকনির্দেশনায় এ শিল্প আরো সুসংগঠিত হবে আশা করছেন খাতসংশ্লিষ্টরা। —বিজ্ঞপ্তি