রাশিয়া চলতি বছরের বাজেটে কমপক্ষে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন রুবল যোগ করেছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ভ্লাদিমির পুতিন দেশের অর্থনীতিকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন। মুদ্রাস্ফীতির ঝুঁকি আরো বেড়েছে। এ কারণে বাজেট বাড়াতে বাধ্য হয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় প্রত্যাশা করছে, ২০২৪ সালে ব্যয় দাঁড়াবে ৩২ দশমিক ৫ ট্রিলিয়ন রুবল। এটা প্রকৃত ব্যয় ২৯ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন রুবলের চেয়ে ১২ শতাংশ বেশি। কর্মকর্তারা স্বীকার করছেন, সার্বিক পরিস্থিতি দেশের সামষ্টিক অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করেছে। ফাইন্যান্সিয়াল টাইমস
বাজেটে ৩ ট্রিলিয়ন রুবল যোগ করেছে রাশিয়া
রাশিয়া চলতি বছরের বাজেটে কমপক্ষে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন রুবল যোগ করেছে।










