গত বছর হুন্দাইকে সরিয়ে দ্বিতীয় বৃহৎ কনগ্লোমারেট হিসেবে দাঁড়িয়েছে এসকে। সম্প্রতি কোরিয়া ফেয়ার ট্রেড কমিশনের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গত ১৬ বছর এ অবস্থানে ছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। এ তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং। আগের বছরের তুলনায় ২০২১ সালে এসকের মোট সম্পদ ২২ শতাংশ বেড়ে ২৯২ ট্রিলিয়ন ওনে উন্নীত হয়েছে। তৃতীয় স্থানে নেমে আসা হুন্দাইয়ের সম্পদের পরিমাণ ২৫৮ ট্রিলিয়ন ওন। —নিক্কেই এশিয়া