ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি বাংলাদেশে সবুজ সাশ্রয়ী আবাসন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় বাংলাদেশ ব্যাংক সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, রাজউকের নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, স্রেডার এনার্জি অডিট পরিচালক মো. রেজাউল হক ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেনসহ শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার, বাংলাদেশ ব্যাংক, আইএফসি এবং ডিবিএইচ ফাইন্যান্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।