দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২৪ দশমিক ৯৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৩ কোটি ৩৬ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৪০০ টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বঙ্গজ লিমিটেড। গত সপ্তাহে ১৫ দশমিক ২০ শতাংশ দর কমেছে কোম্পানিটির।

দর কমার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৫ শতাংশ দর কমেছে।

গত সপ্তাহে ১৩ দশমিক ৫ শতাংশ শেয়ারদর কমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আরামিট সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড, আমান ফিড লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড ও ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।