প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পে-রোল সেবা নেবে ফেইম গ্রুপ। এ উপলক্ষে সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী ও ফেইম গ্রুপের এমডি মাসুদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, এসভিপি ও কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের টিম হেড মেহেদী জামান খান এবং ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়া ফেইম গ্রুপের পক্ষে ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা মো. গোলাম কবীর, নির্বাহী পরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুরাদ জামান ও অর্থ উপদেষ্টা পরিতোষ সরকার, জিএম (কমার্শিয়াল) নিজাম উদ্দিন। এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকে বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন শিল্পগ্রুপটির কর্মীরা। এর মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা। এছাড়া ব্যাংকের আধুনিক ডিজিটাল প্লাটফর্ম ‘প্রাইমপে’-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদানসহ করপোরেট পেমেন্ট কার্যক্রম আরো সহজ ও নিরবচ্ছিন্নভাবে করতে পারবে ফেইম গ্রুপ কর্তৃপক্ষ। —বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংকের পে-রোল সেবা নেবে ফেইম গ্রুপ
প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পে-রোল সেবা নেবে ফেইম গ্রুপ।









