৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউজ করপোরেশন। সংখ্যার হিসাবে তাতে ছাঁটাই করা হবে ১ হাজার ২৫০ জনকে। ওয়াল স্ট্রিটের ত্রৈমাসিক পরিসংখ্যানে মুনাফা ও আয় কমতে দেখায় এ কথা জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফক্স করপোরেশনের সঙ্গে একত্রে পরিচালনার অংশ হিসেবে একবারেই ৬০ লাখ ডলার খরচ করা হয়েছে।

ব্যবসা বেড়ে যাওয়া সত্ত্বেও কোম্পানির শেয়ার ৩ শতাংশ কমে গেছে। তবে এই কমতির বিরুদ্ধে যুদ্ধ করতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে, তারই একটি চাকরি ছাঁটাই করা। পুরো ব্যবসাপ্রতিষ্ঠানটির সব ক্ষেত্রেই ছাঁটাই প্রক্রিয়া চলমান এবং এতে অন্তত বছরে ১৩ কোটি ডলার সঞ্চয় করা সম্ভব।

দ্য ডো জোনস ডিভিশন যার অধীনে ওয়াল স্ট্রিট জার্নাল রয়েছে, তাদের আয় ১১ শতাংশ বেড়ে এক প্রান্তিকে ৫৬ কোটি ৩০ লাখে গিয়ে পৌঁছেছে। সংখ্যাটা প্রতিষ্ঠানের পেশাগত তথ্য ব্যবসায় বেশ শক্তিশালী প্রবৃদ্ধি।

প্রথমবারের মতো ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্যারন গ্রুপের সাবস্ক্রিপশন ৫০ লাখে গিয়ে পৌঁছেছে। তার পরও তাদের আয় আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমে ১৩ কোটি ৯০ লাখ ডলার হয়েছে। নিউজ কর্পের বিজ্ঞাপন থেকে আয় দ্বিতীয় প্রান্তিকে ১০ দশমিক ৬ শতাংশ কমে ৪৬ কোটি ৪০ লাখ ডলার হয়েছে।

রেফিনিটিভ ডাটা বলছে, ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ২৫২ কোটি ডলার, যা পূর্বাভাসে বলা ২৫৫ কোটি ডলার থেকে কম।