দুবাইয়ের আবাসন খাতে এক সপ্তাহে লেনদেনের পরিমাণ ৬৭০ কোটি দিরহাম বা ১৮০ কোটি ডলার ছাড়িয়েছে। দুবাই ভূমি অধিপ্তরের (ডিএলডি) বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। ডিএলডি জানায়, শুক্রবার শেষ হওয়া সপ্তাহে ২১৩টি প্লট বিক্রি হয়েছে, যার অর্থমূল্য ১০৩ কোটি দিরহাম। একই সময়ে অ্যাপার্টমেন্ট ও ভিলা বিক্রি হয়েছে ১ হাজার ৬৫২টি, যার অর্থমূল্য ৩৮০ কোটি দিরহাম। শীর্ষ লেনদেনের মধ্যে রয়েছে পাম জুমেইরাহতে ৫ কোটি ৩৮ লাখ ৫০ হাজার দিরহামে একখণ্ড জমি বিক্রি ও ৪ কোটি ৫১ লাখ ডলারে আল বারশায় জমি বিক্রি। গত সপ্তাহে ১৬ কোটি ১০ লাখ ৮০ হাজার দিরহামের সর্বোচ্চ ৭৫টি লেনদেন হয়েছে আবাসন প্রতিষ্ঠান আল হেবিয়াহ ফিফথের। তার পরই রয়েছে জাবাল আলি ফার্স্টের, যাদের ১২ কোটি ২৮ লাখ ৭০ হাজার দিরহামের ৩৭টি লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে আল মারকাদ, যাদের লেনদেন হয়েছে ৩০টি। বিক্রি হওয়া সর্বোচ্চ দামের তিন অ্যাপার্টমেন্ট ও ভিলা হচ্ছে মারসা দুবাই (৪৩ কোটি ৬০ লাখ দিরহাম), বুর্জ খলিফার একটি অ্যাপার্টমেন্ট (৪৩ কোটি ১০ লাখ দিরহাম) এবং পাম জুমেইরাহর একটি অ্যাপার্টমেন্ট (৪২ কোটি ৮০ লাখ দিরহাম)।—অ্যারাবিয়ান বিজনেস