কোপ্রোপার্টি লিমিটেড ১ বর্ষপূর্তির সাফল্য উদযাপন করল। ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলামটরের এক হোটেলে সকল শেয়ারহোল্ডার, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের মিলন মেলা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্সওয়েল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, ম্যাক্সওয়েল সিটি একটি পরিকল্পিত আধুনিক শহর। এখানে সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা থাকবে। সরকার এই এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ২৫০ ফিট মাওয়া-আরিচা ওয়েস্টার্ন বাইপাস এবং শেখ রাসেল ওয়াটার বেজড শিশু পার্ক। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এই এলাকা ঢাকা শহরের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোপ্রোপার্টি লিমিটেডের চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, একটি কমিউনিটি একজন মানুষের জীবনধারা নির্ধারণ করে দেয়। আপনার স্বপ্ন এবং জীবনযাত্রা কেমন হবে তার শুরুটা হয় কমিউনিটি থেকে। তাই নিজের জন্য এবং ভবিষ্যৎ প্রজননের জন্য এটা ভালো কমিউনিটি খুব গুরুত্বপূর্ণ। এ গুরুত্বকে মাথায় রেখেই আমরা প্রতিষ্ঠা করেছি কোপ্রোপার্টি, এটি একটি কমিউনিটি বেসড রিয়েল এস্টেট কোম্পানি।

 

অনুষ্ঠানের বক্তব্য দেন কোপ্রোপার্টি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. তাসদীখ হাবীব। তিনি তার বক্তব্যে কোপ্রোপার্টির প্রত্যেকটা প্রপার্টির ফিউচার ভ্যালু এবং রিয়েল এস্টেট বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কেও আলোচনা করেন।

 

অনুষ্ঠানে শেয়ারহোল্ডার, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীসহ মোট ৩০০ জন মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দ্বিতীয় প্রজেক্টের শেয়ার হোল্ডারদের মধ্যে রেজিস্ট্রেশনের কাগজ বুঝিয়ে দেয়া হয়। —বিজ্ঞপ্তি