সবজি ও ফল প্রদর্শনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় আয়োজন হিসেবে খ্যাত ফ্রুট লজিস্টিকা। সম্প্রতি জার্মানির বার্লিনে শেষ হওয়া এ আয়োজনে সাড়া ফেলেছে ভিয়েতনামের তাজা ফল। প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের আকৃষ্ট করেছে দেশটির বিভিন্ন জাতের ফল। সেই সঙ্গে ছিল নানা ধরনের সবজিও। এ আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভিয়েতনামের তাজা ফল ও সবজি রফতানি বাড়বে বলে প্রত্যাশা অংশগ্রহণকারীদের। ভিয়েতনামিজ