লেনদেন করে গ্রাহকদের মোট ২০ কোটি টাকার উপহার জয়ের সুযোগ দিচ্ছে নগদ। এ মেগা ক্যাম্পেইনে নগদের সঙ্গে জমির জন্য ল্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। সম্প্রতি এ বিষয়ে নগদের প্রধান কার্যালয়ে নগদ ও প্রবাসী পল্লীর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের পক্ষে এ চুক্তিতে সই করেন নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। আর প্রবাসী পল্লী গ্রুপের পক্ষে চুক্তিতে সই করেন পরিচালক মোহাম্মদ মাহবুবুর ফাহিম রাহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের হেড অব মার্কেটিং অপারেশনস ও ট্রেড মার্কেটিং ইমরান হায়দার এবং প্রবাসী পল্লী গ্রুপের পরিচালক মোহাম্মদ জামিউর নাসিম রহমান, নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) রিফাত আহমেদ শ্যামল ও নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জাফর ইকবাল খান।