প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩১৯তম বোর্ড সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। এ সময় পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন নাসির লতিফ, তাজোয়ার মোহাম্মাদ আউয়াল, সৈয়দ মোহাম্মাদ জান, স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম এবং উপদেষ্টা মো. রেজাউল করিম, সিইও সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর, সিএফও অমর কৃষ্ণ শীল, সহব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মেজর (অবসরপ্রাপ্ত) সাদাত মো. মুসা, কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হক প্রমুখ।