দুবাইয়ে সবার জন্য উন্মুক্ত হচ্ছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় হোটেল আটলান্টিস দ্য রয়্যাল। পাম জুমেইরার এ বিলাসবহুল রিসোর্টে এরই মধ্যে পা রেখেছেন বিয়ন্সে, জে-জি ও কেন্ডাল জেনারের মতো সেলিব্রিটি। শুরুতে শুধু ভিআইপি ও সেলিব্রিটিদের জন্য উন্মুক্ত ছিল আটলান্টিস মালিকানাধীন রিসোর্টটি। ১০ ফেব্রুয়ারি থেকে সাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফুল বুক হয়ে গেছে অনিন্দ্যসুন্দর পর্যটন আকর্ষণটি। ৪৩তলা বিশিষ্ট এ হোটেল সাধারণ কক্ষের পাশাপাশি রয়েছে স্যুটস ও পেন্টহাউজ। বিলাসবহুল কক্ষে থাকছে হাতে সেলাই করা হিপনোসের ম্যাট্রেস, অভিজাত ওয়াক-ইন ওয়্যারড্রোব ও ড্রেসিং রুম এবং স্ট্যান্ড-অ্যালোন বাথটাব। বর্তমানে হোটেলটিতে অবস্থান করতে অন্তত দুই রাতের বুকিং দিতে হবে। এক রাতের জন্য বুকিং গ্রহণ করে না হোটেল ওয়েবসাইট। এক রাত অবস্থানের জন্য গুনতে হবে সর্বনিম্ন ৪ হাজার ৯০০ দিরহাম থেকে সর্বোচ্চ ২৫ হাজার দিরহাম। —অ্যারাবিয়ান বিজনেস
সাধারণের জন্য উন্মুক্ত দুবাইয়ের অভিজাত হোটেল আটলান্টিস দ্য রয়্যাল
দুবাইয়ে সবার জন্য উন্মুক্ত হচ্ছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় হোটেল আটলান্টিস দ্য রয়্যাল। পাম জুমেইরার এ বিলাসবহুল রিসোর্টে এরই মধ্যে পা রেখেছেন বিয়ন্সে, জে-জি ও কেন্ডাল জেনারের মতো সেলিব্রিটি।










