গত মাসে এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ কমার ইঙ্গিত পাওয়া গিয়েছে। শিল্প সূত্র জানিয়েছে, মে মাসে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি প্রায় ৪৭টি জেট সরবরাহ করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কম। মার্কিন বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান জেফারিজ জানিয়েছে, এ সময়ে এয়ারবাস ৪৫টি উড়োজাহাজ সরবরাহ করেছে। যদিও বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ফরাসি প্রতিষ্ঠানটি। রয়টার্স
মে মাসে প্রায় ৪৭টি উড়োজাহাজ সরবরাহ করেছে এয়ারবাস
গত মাসে এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ কমার ইঙ্গিত পাওয়া গিয়েছে। শিল্প সূত্র জানিয়েছে, মে মাসে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি প্রায় ৪৭টি জেট সরবরাহ করেছে।










