ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এটি স্থগিত করা হয়েছে। এজিএমের নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে জানাবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি জিএসপি ফাইন্যান্সের পর্ষদ। এজিএমে লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়ার কথা ছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-জুন) জিএসপি ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৬২ পয়সায়।










