ঢাকা ব্যাংক লিমিটেড এবং দেশের পরিকল্পনাবিদদের জাতীয় পেশাদার সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে। এটি উন্মোচন করেন ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন। সম্প্রতি ঢাকার একটি হোটেলে বিআইপির একটি আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে কার্ডটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ঢাকা ব্যাংকের ডিএমডি ও চিফ ইমারজিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল বিজনেস বিভাগের প্রধান এইচএম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি