আগামী কয়েক মাসের জন্য নগদ অর্থ ব্যয়ের লক্ষ্যমাত্রা অর্ধেক কমিয়ে এনেছে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ। হংকংয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি আশা করছে, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যাত্রী ও ফ্লাইট ক্রুদের জন্য কোয়ারেন্টিন সময়কাল কমানো হবে। এতে ফ্লাইট সক্ষমতা বাড়বে। এয়ারলাইনসটি জানিয়েছে, আগামী কয়েক মাসে মাসভিত্তিক নগদ ব্যয় ৫০ কোটি হংকং ডলারে (৬ কোটি ৩৭ লাখ ডলার) নেমে আসবে। যেখানে আগের পূর্বাভাসে প্রতি মাসে এক-দেড়শ কোটি হংকং ডলার নগদ ব্যয়ের কথা বলা হয়েছিল। —রয়টার্স