এবি ব্যাংক নিয়ে এল শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা ‘আহলান’। এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবা উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক আফজাল এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দ মিজানুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইসলামিক ব্যাংকিংসহ অনেকে।