চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গ্রামীণ হেলথ টেক লিমিটেডের (সুখী) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চার্টার্ড লাইফের সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ ও গ্রামীণ হেলথ টেকের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় গ্রামীণ হেলথ টেক লিমিটেড (সুখী) এখন থেকে চার্টার্ড লাইফের ইন্স্যুরটেক পার্টনার হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফের সিএফও আবু আহমেদ কবির, হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স রাজিব রায়, কোম্পানি সচিব ও হেড অব এইচআর জিএম রাশেদ এবং এসভিপি ও হেড অব এডিসি অ্যান্ড করপোরেট বিজনেস এসএম সাঈদ হোসেন। অন্যদিকে গ্রামীণ হেলথ টেকের পক্ষে ছিলেন সিএফও সাইফ আহমেদ চৌধুরী, চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, চিফ এইচআর অফিসার ও হেড অব লিগ্যাল আহমেদ রাকিব মালিক।—বিজ্ঞপ্তি