এর কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে চিঠি দেয়া হলেও এখন পর্যন্ত কোম্পানিটির কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লুব-রেফের শেয়ারদর এ বছরের ২০ মে ছিল ৯ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গত ৩০ জুলাই শেয়ারটির দর ১৫ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫০ পয়সা (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৭২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৪ পয়সা। আগের হিসাব বছরে আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের ইপিএস হয়েছে ১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯০ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের ইপিএস হয়েছে ৩ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪৫ পয়সায়।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লুব-রেফের অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪৫ কোটি ২৪ লাখ ৩০ হাজার। রিজার্ভে রয়েছে ১৮৫ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪। এর ৩৫ দশমিক ৭৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৬৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৪ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে।