কোমল পানীয়র দাম বৃদ্ধিতে চতুর্থ প্রান্তিকে প্রত্যাশার চেয়েও আয় বেড়েছে কোকা-কোলার। মঙ্গলবার প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনবিসি।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে কোকা-কোলার আয় হয়েছে ১ হাজার ১৩ কোটি ডলার। বিশ্লেষকদের পূর্বাভাস যেখানে ছিল ১ হাজার ২ কোটি ডলার। 
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দাম বাড়লেও সিম্পলি অরেঞ্জ জুস ও ফেয়ারলাইফ মিল্কের মতো কোক পণ্যের চাহিদা কমেছে। কোকা-কোলা জানায়, আয় বেশি হলেও গত প্রান্তিকে বিক্রি ১ শতাংশ কমেছে।