থাইল্যান্ড গত ১০ মাসে ২ কোটি ২০ লাখ বিদেশী পর্যটককে স্বাগত জানিয়েছে। পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত ফ্লাইট, ভিসামুক্ত নীতি ও ইউরোপে শীতের কারণে প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থী এসেছে। পর্যটকদের শীর্ষ উৎস দেশগুলো ছিল মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত ও রাশিয়া। পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, ভিসামুক্ত প্রবেশ বেশি দর্শনার্থীকে আকৃষ্ট করতে পারবে। বর্তমানে ৬৪টি দেশের নাগরিকরা ৩০ দিনের জন্য ভিসামুক্তভাবে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবে। সরকার সম্প্রতি চীন, কাজাখস্তান, ভারত ও তাইওয়ান থেকে আসা দর্শনার্থীদের জন্য ছাড় ঘোষণা করেছে। শীতকালীন পর্যটন বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রিসভা রাশিয়ানদের অস্থায়ী অবস্থানের মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে। থাইল্যান্ড বিজনেস নিউজ
পর্যটন কর্তৃপক্ষ আয় বাড়ানোর জন্য চলতি বছর ২ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি ৮০ লাখ দর্শনার্থীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কভিড-১৯-এর কারণে ভ্রমণ ব্যাহত হওয়ার আগে ২০১৯ সালে থাইল্যান্ডে চার কোটি বিদেশী পর্যটক এসেছিল।










