গত বছর ১০ হাজারের বেশি গাড়ি বিক্রয় করেছে ল্যাম্বরগিনি। ইতালির বিলাসবহুল স্পোর্টস গাড়ি উৎপাদনকারী এ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি রেকর্ড। বিক্রয়ের এ উল্লম্ফনের কারণ উরুস এসইউভি মডেলের সাফল্য। ধনাঢ্যদের কাছে এ মডেলের গাড়ির ব্যাপক চাহিদা। ফলে সাম্প্রতিক বছরগুলোয় বাড়ানো হয়েছে এর উৎপাদনও। মডেলটির বর্তমান বাজারমূল্য ২ লাখ ৩০ হাজার ইউরোর বেশি। রয়টার্স