মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্ত ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ৫ ফেব্রুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে যোগদান করেন। বিজিবিতে যোগ দেয়ার আগে তিনি সেনা সদরে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে যুক্ত ছিলেন। 

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ২৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ১৯৯২ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। -বিজ্ঞপ্তি