ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সহযোগিতায় দেশে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য ‘ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ’ নামে একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। পুঁজিবাজারে এমন পরিষেবা এটাই প্রথম, যা ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের নির্বাচিত বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এমডি ও সিইও আরিফ কাদরী ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের বিনিয়োগকারী সজল দত্ত গুপ্তের কাছে কার্ডটি হস্তান্তরের মাধ্যমে এ পরিষেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ও সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসান।