বীমা খাতের তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আজ রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে বন্ধ থাকবে। আগামীকাল  থেকে স্বাভাবিক নিয়মে কোম্পানিটির লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রভাতী ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামীকাল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৬ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১৬ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১০ পয়সা।