মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নৌ সদর দপ্তরের বিএন সাগরিকা হলে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতি এবং ডিজিটাল এজিএম প্লাটফর্মের মাধ্যমে এ সভার আয়োজন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার ও মোহাম্মদ হেলাল মিয়া এসময় উপস্থিত ছিলেন।
সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল এজিএম প্লাটফর্মের মাধ্যমেও সভায় অংশ নেন বিপুল সংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার। এছাড়া স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা পরিচালক, নিরীক্ষক এবং স্বাধীন স্ক্রুটিনাইজার অংশগ্রহণ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার, ডেপুটি কোম্পানি সেক্রেটারি আশিউল ইসলাম এবং সিএফও দিদারুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয় এবং সভায় উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও অনুমোদিত হয়।— সংবাদ বিজ্ঞপ্তি










