মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) উদ্যোগে ‘এমটিবি বার্ষিক ট্রেড-বেইজড ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স কনফারেন্স ২০২৫’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শাখা ও করপোরেট হেড অফিসে কর্মরত ট্রেড-সার্ভিসিং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে সম্প্রতি দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। অতিথি বক্তা ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এমটিবির এএমডি ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ এবং ডিএমডি ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট প্রধান উসমান রাশেদ মুঈন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো রেইস উদ্দিন আহ্‌মাদ। —বিজ্ঞপ্তি