টিভিএস মোটর কোম্পানি গতকাল বাংলাদেশে টিভিএস ম্যাক্স ১২৫ মডেলের মোটরসাইকেল চালু করার ঘোষণা দিয়েছে। এক অনুষ্ঠানে দেশের বাজারে মোটরসাইকেলটি উন্মোচন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের এমডি জে একরাম হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড অভিজিৎ দে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অমর নাথ মজুমদার, জিএম মার্কেটিং মো. আশরাফুল হাসান, হেড অব সেলস আতিকুর রহমান প্রমুখ।
বাংলাদেশে টিভিএস ম্যাক্স ১২৫ মোটরসাইকেলের যাত্রা শুরু
টিভিএস মোটর কোম্পানি গতকাল বাংলাদেশে টিভিএস ম্যাক্স ১২৫ মডেলের মোটরসাইকেল চালু করার ঘোষণা দিয়েছে।









