কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী এফসিএ, নিরীক্ষক প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল, সিএফও বিপ্লব কান্তি বণিক এফসিএ এবং কোম্পানি সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত ছিলেন।

এছাড়াও উল্লেখ্যযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেয়ারহোল্ডারদের সরব উপস্থিতির জন্য কোম্পানির চেয়ারম্যান সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এ বছর কোম্পানির ৩৪ বছর পদার্পণ উপলক্ষে কোম্পানির চেয়ারম্যান সকল স্টেকহোল্ডারদেরকে তাদের সহযোগিতার জন্য কোম্পানির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতায় কেডিএস এক্সেসরিজ লিমিটেড আগামীতে আরো ভাল ফলাফল অর্জনে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিগত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং কোম্পানির ৩০ জুন, ২০২৫ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক এবং পরবর্তী বৎসরের জন্য নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য বিষয় অনুমোদন হয়।

সভা শেষে কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

-বিজ্ঞপ্তি