বিশ্ববাজারে খাদ্য ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে। তবু সৌদি আরবের মূল্যস্ফীতির হার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এমন পূর্বাভাস দিয়েছে। খবর আরব নিউজ।
চলতি বছর মধ্যপ্রাচ্যের দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও জি২০ জোটের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালের জন্য সৌদির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে ৯ শতাংশ। এ প্রবৃদ্ধি জি২০ জোটের গড় প্রবৃদ্ধির তিন গুণ। এছাড়া দেশটিতে মূল্যস্ফীতির হার জি২০ জোটের গড় মূল্যস্ফীতি থেকে তুলনামূলক কম থাকবে। জোটটির গড় মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৩ শতাংশ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাতেগোনা মাত্র কয়েকটি দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে রয়ছে সৌদি আরব, আর্জেন্টিনা ও তুরস্ক।
অন্যদিকে অন্যান্য জি২০ জোটভুক্ত দেশগুলোর মতো চীন ও ভারতের মতো শক্তিশালী অর্থনীতিতেও প্রকৃত জিডিপির হার কমার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আগামী বছরের মধ্যে ভারতের অর্থনীতি পুনরুদ্ধার হবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।










