যুক্তরাষ্ট্রে নতুন নির্মিত বাড়ি বিক্রিতে বড় ধরনের পতন হয়েছে। এপ্রিলে আগের মাসের তুলনায় এ বাড়ি বিক্রি কমেছে ১৬ দশমিক ৬ শতাংশ। এ হ্রাসের হার প্রত্যাশার চেয়েও অনেক বেশি। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি কমেছে ২৬ দশমিক ৯ শতাংশ। কভিডজনিত মহামারীতে সবকিছু স্থবির হয়ে যাওয়ার সময় ২০২০ সালের এপ্রিলের পর এটিই সবচেয়ে বড় হ্রাস। এরপরে বাড়ি বিক্রি দ্রুতগতিতে বেড়ে গিয়েছিল। বাড়ি থেকে অফিস করার প্রবণতা বেড়ে যাওয়ায় বাড়ির চাহিদাও ঊর্ধ্বমুখী হয়েছিল। সিএনবিসি
যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি বিক্রিতে বড় পতন
যুক্তরাষ্ট্রে নতুন নির্মিত বাড়ি বিক্রিতে বড় ধরনের পতন হয়েছে। এপ্রিলে আগের মাসের তুলনায় এ বাড়ি বিক্রি কমেছে ১৬ দশমিক ৬ শতাংশ। এ হ্রাসের হার প্রত্যাশার চেয়েও অনেক বেশি।










