ষড়যন্ত্র করে আয় কমিয়ে দেয়ার অভিযোগে ইউনিলিভার, মার্স ও সিভিএস হেলথ এবং একটি বৈশ্বিক বিজ্ঞাপনী জোটের বিরুদ্ধে টেক্সাসের একটি আদালতে মামলা করেছে এক্স (সাবেক টুইটার)। এর আগে ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্টের প্রসার ঠেকাতে রেসপনসিবল মিডিয়া ইনিশিয়েটিভ নামে একটি উদ্যোগ নিয়েছিল ওই জোট। এক্সের অভিযোগ, এ উদ্যোগের ফলে বড় বিজ্ঞাপনদাতারা তাদের বয়কট করেছেন। ফলে বিজ্ঞাপন থেকে আসা আয় উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে। পাশাপাশি এ উদ্যোগের ফলে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারেও ভালো করতে পারছে না এক্স। খবর গার্ডিয়ান