আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (এফবিএ) আয়োজনে ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজের অংশ হিসেবে উন্নয়নের জন্য রাজস্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান বক্তা ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমানসহ আরো অনেকে।