দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কানাডা ও তাইওয়ান। এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর নিয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। সম্প্রতি অঞ্চলটির ওপর সামরিক ও রাজনৈতিক চাপও বাড়িয়েছে বেইজিং। এমন বাস্তবতায় প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে তাদের কাছ থেকে জোরালো কূটনৈতিক সমর্থন আদায় করতে চায় তাইওয়ান। এর অংশ হিসেবেই কানাডার সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন অঞ্চলটির নেতারা। অন্যদিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা রয়েছে কানাডার। রয়টার্স
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াবে কানাডা ও তাইওয়ান
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কানাডা ও তাইওয়ান। এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর নিয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।










