সুপার স্টার গ্রুপের নবনির্মিত ভবন ‘এসএসজি সেন্টার’ এর সফট ওপেনিং এবং সেলস ও রেন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ভবনটির উদ্বোধন করেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ।

তিনি বলেন, এর মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ এবং নিজস্ব ঠিকানা পেলো সুপার স্টার গ্রুপ। অন্যান্য প্রতিষ্ঠানসমূহ যারা একটি সুন্দর, মনোরম ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অফিস স্পেস খুঁজছেন তাদের পরবর্তী ঠিকানা হতে সম্পূর্ণ প্রস্তুত এসএসজি সেন্টার।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, গ্রুপ চিফ অপারেটিং অফিসার তোফায়েল আহমেদ, সাপ্লাই চেইন ডিরেক্টর মাহাবুবুর রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।-বিজ্ঞপ্তি