ওশেন মেরিটাইম একাডেমির সঙ্গে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ইউসিবির করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওশেন মেরিটাইম একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মারুফ মুহাম্মদ জহিরুল ইসলাম, হেড অব মার্কেটিং আব্দুল মান্নান ও প্রজেক্ট ম্যানেজার নূর মোহাম্মদ। এছাড়া ইউসিবির পক্ষ থেকে ব্যাংকের এসইভিপি ও হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো. সেকান্দার-ই-আজম এবং ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।