কানাডার টরন্টোয় নির্মাণপূর্ব কন্ডোর চাহিদা কমেছে। সুদের হার বাড়ায় চাহিদায় নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। বাজার পর্যবেক্ষকরা জানান, ডেভেলপাররা দাম কমাতে অনাগ্রহী। বরং প্রকল্প বিলম্বিত করতে পারেন তারা। কয়েক মাস ধরেই নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন ডেভেলপাররা। পণ্যমূল্য বাড়ার ফলে প্রান্তিক আয়ের সীমা কমে ডেভেলপারদের। এদিকে মূল্যস্ফীতির হারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে। চলতি বছরের এপ্রিলে কানাডায় মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছে, যা তিন দশকের সর্বোচ্চে। পাশাপাশি বাড়ির দাম বাড়ায় কানাডার প্রধান প্রধান শহরে বাড়ি বিক্রিতে ভাটা পড়েছে। রয়টার্স
টরন্টোয় নির্মাণপূর্ব কন্ডোর চাহিদা নিম্নমুখী
কানাডার টরন্টোয় নির্মাণপূর্ব কন্ডোর চাহিদা কমেছে। সুদের হার বাড়ায় চাহিদায় নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। বাজার পর্যবেক্ষকরা জানান, ডেভেলপাররা দাম কমাতে অনাগ্রহী।










