বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছে মো. ইকবাল হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম রাকিব। 

অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে মো. সালেহ উদ্দিন মাহমুদ সৈকত ও মো. নুর উদ্দিন চৌধুরী সহ-সভাপতি, মো. মাহবুবুল করিম ভূঁইয়া (টিটু) ও মোহাম্মদ মনিরুজ্জামান মনির যুগ্ম সম্পাদক, মো. মনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, দিপংকর বিশ্বাস দপ্তর সম্পাদক, জান্নাতুল বাকী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, চেতনা ইয়াসমিন মহিলা সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান আরিফ অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। -বিজ্ঞপ্তি