প্রায় দুই হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ম্যাকিঞ্জে অ্যান্ড কোম্পানি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে ইতিহাসে সবচেয়ে বড় ধরনের কর্মী চাকরি হারাতে যাচ্ছে। অর্থ সাশ্রয় ও পরিষেবাগুলোকে কেন্দ্রীভূত করার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্বর অন্যতম কনসাল্টিং প্রতিষ্ঠান। খবর রয়টার্স।
গত পাঁচ বছর ম্যাকিঞ্জের কর্মিসংখ্যা ২৮-৪৫ হাজারে উন্নীত হয়। বিপুল এ নিয়োগ বাড়িয়ে দিয়েছে খরচ। তাছাড়া অভ্যন্তরীণ পরিষেবাকে ঢেলে সাজাতে চায় এ কোম্পানি। ই-মেইলে পাঠানো বিবৃতিতে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, মূলত প্রশাসনিক কর্মকাণ্ডকে নতুন নীতিমালায় আনতে চায় প্রতিষ্ঠানটি। পুনর্গঠিত করতে চায় সাপোর্ট টিমকে, যাদের সঙ্গে গ্রাহকদের কোনো যোগাযোগ নেই। এদিকে ব্লুমবার্গের দাবি, কর্মী ছাঁটাইয়ের ঘটনা মূলত কোম্পানিটির ম্যাগনোলিয়া প্রকল্পের অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে অংশীদারদের স্বার্থ সংরক্ষিত হবে। প্রতিষ্ঠানের অগ্রগতির স্বার্থেই প্রণীত হবে নীতিমালা। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনো ছাঁটাইয়ের সংখ্যা নির্দিষ্ট করে দেয়া হয়নি।










