আর্থিক অন্তর্ভুক্তির জন্য ডিজিটাল ফাইন্যান্সিংকে ত্বরান্বিত করতে লংকাবাংলা ফাইন্যান্স এবং ওপাস টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। লংকাবাংলা ফাইন্যান্সের এমডি ও সিইও খাজা শাহরিয়ার এবং ওপাস টেকনোলজির এমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লংকাবাংলা হেড অফিসে চুক্তিতে স্বাক্ষর করেন।
লংকাবাংলা ফাইন্যান্সের এমডি ও সিইও খাজা শাহরিয়ার বলেন, আমাদের গ্রাহকদের সর্বাধুনিক পণ্য ও গ্রাহকসেবা দিতে আমরা সর্বদা বদ্ধপরিকর। ফলে ওপাস টেকনোলজি লিমিটেডের সঙ্গে আমাদের পার্টনারশিপের মাধ্যমে ডিজিটাল ফাইনান্সিংয়ে নতুন দিগন্ত উন্মোচন হবে।
ওপাস টেকনোলজির এমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগতির লক্ষ্যে লংকাবাংলা ফাইন্যান্সের অংশীদার হতে পেরে আমরা রোমাঞ্চিত।’










