রেনাটা লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ
সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) ডিজিটাল প্লাটর্ফমে আয়োজিত
এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২২-২৩ সালে রেনাটার
মোট বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ ও নিট মুনাফা হ্রাস পেয়েছে ৫৪ দশমিক ৬
শতাংশ । ২০২২-২৩ সাল শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২০ টাকা ২১ পয়সা।
৫০তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ হিসেবে
৬২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয় ।
এজিএমে আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান
নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির, পরিচালক জাহিদা ফিজ্জা কবির,
সাজেদা ফারিছা কবির, মৃদুল চৌধুরী, তানিয়া তাজিন করিম, নেহাল আহমেদ, ইজাজ আহম্মদ, কোম্পানি
সচিব মো. জোবায়ের আলম, স্টেটুটরি অডিটর, স্ক্রুটিনাইজার, শেয়ারহোল্ডার ও কোম্পানির
ঊর্ধ্বতন কর্মকর্তারা। - সংবাদ বিজ্ঞপ্তি।









