সাউথইস্ট ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের ‘ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন-২০২৩’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, শাখাপ্রধান, উপশাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এতে তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া শেষ প্রান্তিকে কুঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও জোর তাগিদ দেয়া হয়।—বিজ্ঞপ্তি