একুশে বইমেলা ২০২৩-এ বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ বিক্রেতা ২৪ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল বিকাশ। তিন ক্যাটাগরিতে সেরা বই বিক্রেতা প্রকাশনীগুলোকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। 

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশকদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকাশক মাজহারুল ইসলাম, বিকাশের মার্চেন্ট পেমেন্টের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল শহীদ, মার্চেন্ট বিজনেসের ঢাকা সার্কেলের ভাইস প্রেসিডেন্ট অভিজিত রায়, মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার জাফর ইকবালসহ অন্য প্রকাশকরা।