সোশ্যাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৯০তম সভা সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ হামযাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম উপস্থিত ছিলেন। এছাড়া শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, কমিটির অন্যান্য সদস্য, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান, মোহাম্মদ হাবীবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।