ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে দীর্ঘমেয়াদি ঋণসহায়তা বিষয়ক এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তামারা হাসান আবেদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ইডকল ব্র্যাক ইউনিভার্সিটিকে বাড্ডায় নতুন ক্যাম্পাস নির্মাণে ৪৫০ কোটি টাকা ঋণ দেবে।
ইডকল ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে ঋণ সহায়তা চুক্তি
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










